শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার। নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (২৫) এবং সাব্বির (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার সদর উপজেলার তুলরামপুর গ্রামের বাসিন্দা এবং সাব্বির একই উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়ে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামে একজন মারা যান। অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বিরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।
নড়াইল সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ হাসান ফেরদৌস জানান, বিকেলে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।
এ বিষয়ে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে
স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার
নড়াইল সদর উপজেলায় স্কুল ছুটির পর বাড়িতে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে আছিয়া খানম (৬) নামে এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আছিয়া খানম সার্কেলডাঙ্গা গ্রামের মো.ফারুক মোল্যার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলো আছিয়া খানম নামের ওই শিশুটি। পরে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আছিয়া নামে ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category