শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি: নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই

ব্যক্তি খুন আহত ৩০ নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মুসা নামে ওই ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মোল্যা মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিলো। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে একা পেয়ে আফতাব মোল্য পক্ষের লোকেরা মারপিট করে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে মৃত্যু হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে আরো ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category