শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকালে নাসিরনগর আশুতোষ হাই স্কুলের খেলার মাঠ সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।এতে অভ্যুত্থানের নাগরিক, আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।
আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।
তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সারোয়ার আহমেদ শুভ। এনসিপি নাসিরনগর শাখার সংগঠক কাজি মমিনুল হাসানের সভাপতিত্বে ও জুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আজিজুল হক, ইকতার হোসাইন,সাইফুজ্জামান জনি, সাদ্দাম হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, মো. হুমায়ূন মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category