শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে ভলাকুট ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলার ভলাকুট ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩মার্চ)বিকেলে উপজেলার ভলাকুট সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে ভলাকুট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসু তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার,সিরাজুল ইসলাম,সদস্য শফিকুল ইসলাম,জেলা কৃষকদলের সদস্য মোশারফ হোসেন মিন্টু,নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূ্ঁইয়া,উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান,

উপজেলা মহিলা দলের সভাপতি হাসনা হেনা,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমএ মঈন,সাবেক যুগ্ম আহবায়ক কেএম মারজান,নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন,সদস্য কেএম নাছির ও নাসিরনগর সরকারি কলেজের যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ তপুসহ

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।ইফতার ও দোয়া মাহফিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর জন্যে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category