শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

কলি আক্তার, দৈনিক ইবি নিউজঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. রিয়াজুল ইসলাম বলেছেন, আমরা এ বিজয়ে আপনারাও বিজয়ের অংশীদার। এই বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জের নব্বইরশী বাসস্ট্যান্ডে আয়োজিত গনসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি মো. রিয়াজুল ইসলাম এ কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গনসংবর্ধনা সভায় রিয়াজুল ইসলাম আরো বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ও সমাজ গঠনের স্বপ্ন দেখি, যেখানে কাউকে ফ্যামিলি কার্ডের টাকার ওপর নির্ভর করে চলতে হবে না। প্রত্যেক নাগরিক সম্মানের সঙ্গে জীবনযাপন করবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গনসংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, “সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লুটপাট, ঘের দখল ও চাঁদাবাজির রাজনীতির অবসান ঘটাতে জনগণ এখন পরিবর্তন চায়। মানুষ আর দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না।”সভায় অন্যান্যেদের মধ্যে রাখেন, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ, উপজেলা সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়। সেখানে পৃথক এক অনুষ্ঠানে নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category