শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সাকিব, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

এসময় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান সাংবাদিকদের বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে।

এর আগে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এসময় দাবী আদায়ের লক্ষ্যে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তিনিটি কর্মসূচী ঘোষণা করা হয়। ১৩ই মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেস্টা বরাবর স্মারকলিপি প্রদান। ১৪ই মার্চ সেনানিবাস সংলগ্ন দুমকিতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। ১৫ ই মার্চ থেকে ২৫শে মার্চ প্রতিরক্ষা অধিদপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পটুয়াখালীর সিনিয়র সিটিজেন নাগরিকদের পদচারণার মাধ্যমে জোরালো অনুরোধ ও প্রচেষ্টা চালানো। দাবী আদায় না হলে ২৬ শে মার্চ বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category