শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি জিহাদ সিকদার (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে র‌্যাব-৮ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বাউফল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে পটুয়াখালীর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত উপজেলার কবিরকাঠি গ্রামের জিহাদ ওই গ্রামের বাসিন্দা। জিহাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১০ জুলাই স্কুলে যাওয়ার পথে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৩) জোড়পূর্বক মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় জিহাদ সিকদার। পরে বরিশাল থেকে লঞ্চের কেবিনে ঢাকায় নিয়ে জিহাদ তার এক নিকট আত্মীয়ের বাসায় ওই স্কুলশিক্ষার্থীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা বাউফল থানায় আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রায় ছয় মাস ধরে পলাতক ছিলেন মামলার প্রধান আসামি জাহিদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, আসামি জিহাদকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category