শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে বাধা প্রদান ও হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সাকিব হোসেন,(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ফেমাস ব্রিক্সের মালিক মো. কাইয়ুম হাওলাদারসহ ৯ জনেররনাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মামলাটি দায়ের করেন।মামলার অপর আসামিরা হলেন চরগরবদি গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদার (৫৭), তার ভাই আবু বক্কর হাওলাদার (৫৫), ফারুক হাওলাদার (৫৩), ইটভাটার ম্যানেজার আবদুর রহিম (৪৫), চরগরবদি গ্রামের জয়নদ্দি হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (৪৬) ও জব্বর হাওলাদার(৫৩), একই গ্রামের জব্বর মীরের ছেলে উজ্জল মীর (৩২)। এছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানাযায়, ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তোষদি এলাকার ড্রামচিমনির অবৈধ ইটভাটা ফেমাস ব্রিক্স গুড়িয়ে দিতে যায়। পটুয়াখালীর নির্বাহি মেজিষ্ট্রেট নুরুল আক্তার নিলয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম স্ক্যাভেটর মেশিন নিয়ে ভাটাটির চিমনি চুল্লিসহ আংশিক গুড়িয়ে দেয়।এসময় ইটভাটার মালিক ও শ্রমিকসহ অভিযুক্ত আসামিরা উগ্রমূর্তিতে নির্বাহী মেজিষ্ট্রেট, পুলিশসহ টিমের অন্যান্যদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি কাজে বাধা প্রদান করে।

এমন পরিস্থিতিতে অভিযান স্থগিত করতে বাধ্য হতে হয়। পরবর্তীতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে যথাযথ অনুমোদনের পর জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৭ মার্চ দুমকি থানায় মামলাটি দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category