শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ড.কাজী মনির

Reporter Name / ৩১৬ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ ২৪ মোরেলগঞ্জ শরণখোলর সর্বস্তরের জনগনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ড. কাজী মনিরুজ্জামান মনির তিনি বলেন মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারাবিশ্বকে অনেক উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করেন

মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস মুক্ত স্বাধীনভাবে ঈদ পালন করবে দেশবাসী। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সকল পর্যায়ের নেতা-কর্মীরা দেড় যুগ যাবত ফ্যাসিস আওয়ামী সরকার কর্তৃক নির্যাতন-নিপীড়নে শিকার হয়েছে। তারপরও দলের নেতা-কর্মীরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে পিছ পা হয়নি। এই আনন্দময় মুহূর্তে দীর্ঘ আন্দোলনে গুম ও খুন এবং পঙ্গু বরণকারী দলের ত্যাগী নেতাদের স্মরণ করছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category