শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে, হিন্দু ধর্ম গুরু হিরন্ময় গোস্বামীর উপরে দুষ্কৃতিদের হামলা

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

আজ ৩রা এপ্রিল বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে, হিন্দু ধর্ম গুরু হিরণ্ময় গোস্বামর উপর দুষ্কৃতী হামলা, তিনি বলেন এটা প্রথম নয়, এর আগেও বহুবার হামলা হয়েছে, ফেসবুকে পোস্ট বিরোধী দলনেতার,গতকাল মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে, হিন্দু ধর্মগুরুর উপরে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, গলার পিছনে দড়ি দিয়ে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মাথায় জটা কেটে নেয় জনা কয়েক দুষ্কৃতি, এমনটাই অভিযোগ হিরন্ময় প্রভুর।বৃন্দাবনের রাধাকুঞ্জের মহারাজ হিরন্ময় গোস্বামী গতকাল দাসপুরে একটি ভগবত পাঠের কর্মসূচি শেষ করে রাস্তায় বেরিয়ে ছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করে। শুধু গতকাল নয়, এর আগেও মালদা ,শিলিগুড়ি ইত্যাদি বিভিন্ন জায়গায় তার উপর হামলা হয়েছিল বলে ,হাইকোর্টের তরফে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু হিরন্ময় প্রভুর অভিযোগ তিনি সঠিকভাবে নিরাপত্তা পান না, যার দরুন তার উপর বারবার হামলা চালায় দুষ্কৃতীরা, গতকাল হামলার পর তাকে দাসপুরের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তমলুকে রেফার করা হয়, বর্তমানে তিনি তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।‌ এই নিয়ে ফেসবুকে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ধর্ম গুরুরা নিরাপদ নন দাবী শুভেন্দু। আজ দুপুরে সাধু সন্ততীদের পক্ষ থেকে দেখতে আসেন আহত হিরন্ময় গোস্বামীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category