শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পাইকগাছায় ২ গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে পানি সরানোর ব্যবস্থা: দাবি এলাকাবাসীর

Reporter Name / ৩৬১ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের পার্শ্ববর্তী প্রায় ৫০ একর ফসলি জমিসহ ২ গ্রামের বসবাসরত মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটাতে এলাকাবাসী নিজেদের সহায়তা ও স্বেচ্ছাশ্রমে এবং ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার এর আর্থিক সহায়তায় শুক্রবার সকালে ৪০ ফুট প্লাস্টিক পাইপ বসিয়ে পানি সরানোর প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

জানা গেছে, উপজেলার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের (সিলেমানপুর – চরমলই) দুই গ্রামের বসবাসরত মানুষদের প্রায় ৫০ একর ফসলি জমির পানি দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে এলাকাসী বসবাসে যেমন ভোগান্তিতে পড়ে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমিতে ধান মাছসহ অন্যান্য ফসলের। উক্ত দুই গ্রামের পানি নিষ্কাশনের জন্য সরকারি জায়গা থাকলেও সেটা এখন বিভিন্ন মানুষের দখলে। অপরদিকে পানি নিষ্কাশনের জন্য সিলেমানপুর গ্রামের জামাত আলীর বাড়ি সংলগ্ন হয়ে মরহুম চেয়ারম্যান সরদার রোকনউদ্দিন এর বাড়ি অভিমুখ হয়ে সাধন বিশ্বাসের বাড়ি সংলগ্ন কপোতাক্ষ নদে বর্তমানে পানি নিষ্কাসিত হয়ে আসছে। তবে কপোতাক্ষ নদের তীরবর্তী কিনু সরদার, পরিমল বিশ্বাসসহ কয়েকটি পরিবারের বসবাসরত ঘড়বাড়ি থাকায় পানি নিষ্কাশনের কাঁচা ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় চলতি বৃষ্টিতে ফসলির মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যার ফলে ফসলের মাঠে প্রায় ২ লক্ষাধিক টাকার বীজতলা পানিতে ডুবে গেছে।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

এদিকে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এস এম আজিমুদ্দিন এলাকাবাসীকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তায় স্বেচ্ছাশ্রমে ৪০ ফুট প্লাস্টিক পাইপ বসিয়ে পানি সরানোর প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বলেন, দুই গ্রামের মানুষদের ভোগান্তির অবসান ঘটবে যদি এখানে ৩’শ ফিট পাকা ড্রেনের ব্যবস্থা করা হয়। তাই তিনি পাকা ড্রেনে নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস বলেন, দীর্ঘদিনের এই সমস্যার অবসান ঘটবে যদি এখানে একটি পাকা ড্রেন নির্মাণ করা হয়। তাই তিনি স্থানীয় সংসদ সদস্য সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার বলেন, আপতত পানি নিষ্কাশনের জন্য পাইপ বসিয়ে দেওয়া হচ্ছে শুকনো মৌসুম এলে পাকা ড্রেনের ব্যবস্থা করা হবে।
এদিকে মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ৩’শ ফিট পাকা ট্রেন নির্মাণের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category