শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পুনরায় গোষ্ঠীদ্বন্দ্বে রক্ত ঝরলো তৃণমূল কর্মীর, বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি নাম জোড়ালো

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস,(পশ্চিমবঙ্গ)প্রতিনিধিঃ আজ ১৯শে মার্চ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পুনরায় গোষ্ঠী কোন্দলে রক্ত ঝরলো তৃণমূল কর্মীর, বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি নাম জোড়ালো ঘটনায়।জানা যায় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ ঘটনাটি ঘটে।

পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ সফিকুল আলম এর উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠী তৃণমূল কর্মীরা, তাকে কিল চর ঘুসি মারতে থাকে অন্য গোষ্ঠীর লোকজনেরা।গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল আলম, স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।

প্রসঙ্গত একমাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জি, মোহনপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রেশমা আলমের স্বামী শফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই আক্রমণ বলে অভিযোগ করেছে বিধায়ক গোষ্ঠী। জানা গেছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মসি খান নামের দুষ্পৃতিকে দিয়ে এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী শফিকুল আলম, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়া এবং এলাকায় উত্তেজনও দেখা দেয়,

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category