শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পুলিশ পরিদর্শক শফিকুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ,ময়মনসিংহ: পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম হত্যা মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই, তারই ধারাবাহিকতায় গতকাল বিকেলে দূর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় হত্যাকান্ডে ব্যাবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। গ্রেফতারকৃতরা হলেন, দূর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের পুত্র মো: বাকি বিল্লাহ (২৬)।

উল্লেখ্য, গেলো ৯ জানুয়ারি সন্ধ্যায় নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের পান মহল এলাকায় ৩-৪ জন অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক যখম করে পুলিশের এসআই শফিকুল ইসলামকে। ঘটনার পরপর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানেই মারা যান জামালপুরে কর্মরত পুলিশের এসআই শফিকুল ইসলাম।

স্থানীয় ও স্বজনরা জানায় ছুটিতে এসেছিলেন শফিকুল। কথা ছিলো পরিবার ও সন্তানদের নিয়ে ময়মনসিংহে যাওয়ার। কিন্তু তা আর হলো না।
এস আই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category