শিরোনাম:
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে ছাঁই হলো মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বসতঘর

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সেলিম মাহবুবঃ

ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এঘটনায় রবিবার প্রতিপক্ষের ইলিয়াস আলী, ফজল করিম, আব্দুল হাই, রুস্তম আলীসহ ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামি করে ছাতক থানা ও সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম। বসত ঘরে থাকা মূল্যবান মালামাল সহ বসতঘর পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লুবিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত সাইফুল ইসলামের বাড়িতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু দিন পুর্বে বিবাদীদের সাথে একটি মারামারির ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।এই ঘটনার পর মামলা মোকদ্দমার ভয়ে বাড়িতে কোন পুরুষের উপস্থিতি না থাকায় মৃত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম অন্যান্য মহিলাদের নিয়ে ঘরে অবস্থান করছিলেন।

ঘটনার দিন রাতে বাড়িতে কিছু সংখ্যক পুরুষের কথাবার্তা শুনে জাহানারা ঘরে থাকা মহিলাদের নিয়ে দরজা খুলে দা, রামদাাসহ প্রতিপক্ষের ইলিয়াস আলীসহ অন্তত ২০/২৫ জন লোককে দেখতে পান।এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ও বাড়িতে অবস্থান করা মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে গোয়ালঘর সংযুক্ত বশত ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা মালামাল সহ ঘর পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে এলাকায় অন্য একটি বিষয়ের তদন্তে আসা পুলিশসহ স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। রবিবার দুপুরে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মোরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category