দৈনিক ইবি নিউজ :
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে বুধবার সকালে প্রতিপক্ষের হামলায় সোহাগ হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনারদিন বুধবার সকালে হাবিবুর রহমানের ছেলে সোহাগ হাওলাদার সকালে নিজ পৈত্রিক ভিটায় ঘর তৈরির কাজ করছিল। এসময় তার প্রতিপক্ষ বাবুল হাওলাদারের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় সে গুরুতর রক্তাক্ত জখম হন। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হয় বলে তিনি জানান।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানায় অভিযোগের দায়ের করা হবে সোহাগ হাওলাদার জানান।