শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

প্রাণীসম্পদ বিকাশ বিভাগ দক্ষিন চব্বিশ পরগনা জেলার উদ্যোগে জয়নগর এক নম্বর ব্লকের ছাগলের বাচ্চা বিতরণ

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোমিন আলি লস্কর, জয়নগর: ছাগল পশ্চিমবঙ্গের অতি গুরুত্বপূর্ণ পশুসম্পদ। ছাগল আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস।আজ ২৫শে নভেম্বর মঙ্গলবার প্রাণীসম্পদ বিকাশ বিভাগ দক্ষিন চব্বিশ পরগনা জেলার উদ্যোগে জয়নগর সদর ব্লকে বারুইপুর পূর্ব বিধান সভার বিধায়ক বিভাস সর্দার,সহ জয়নগর এক নম্বর ব্লকের ব্লক সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহসভাপতি সুহানা পারভীন বৈদ্য,সমস্ত কর্মধ্যক্ষ এবং প্রকল্পের অধিকর্তা উপস্থিতে ১০টি স্বনিভর গোষ্টীর মহিলা উপভোক্তাকে ৫০টি ছাগল প্রদান করা হয় ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধান সভার বিধায়ক বিভাস সর্দার, জয়নগর এক নম্বর ব্লকের ব্লক সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহসভাপতি সুহানা পারভীন বৈদ্য,প্রানী সম্পদ ও মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মধ্যক্ষ ভবেশ রঙ্গন চক্রবর্তী,বন ও ভূমি সংস্কার কর্মধ্যক্ষ শুকুর আলী মোল্লা,প্রকল্প অধিকর্তা, ডাঃ সমীর পাত্র এবং ডাঃ শুভাশীষ নিয়োগী পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধক্ষ্য সহ প্রানীসম্পদ দপ্তরের জেলা ও ব্লকস্তরের আধিকারিকগন।দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন উৎপাদক গোষ্টির (স্বসহায়ক দল) দপ্তর কর্তৃক সকল উপভোক্তাকে প্রশিক্ষণ এবং প্রত্যেকটি ছাগল এর বীমাকরণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে জয়নগর এক নম্বর ব্লকের ডাঃ সমীর পাত্র এবং ডাঃ শুভাশীষ নিয়োগী ছাগল পালন এর পদ্ধতি ও স্বনির্ভরতার বিভিন্ন দিক বিশেষভাবে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category