শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফরিদপুরের আলফাডাঙ্গা নির্বাচন অফিস সহকারীকে ঘুসের টাকাসহ হাতেনাতে ধৃত 

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ফরিদপুর প্রতিনিধিঃ )ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহা ঘুস নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। নতুন ভোটার আইডি কার্ড করে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা ঘুস দাবি করেন। ভুক্তভোগী মো. ইউছুফ নামে এক যুবকের কাছ থেকে দুই হাজার টাকা ঘুসও নেন যশময়। এসময় ভুক্তভোগী যুবক ইউছুফ ও অফিস সহকারী যশময় সাহার মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

১ এপ্রিল বুধবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় ঘুসের টাকাসহ যশময় সাহাকে ঝাপটে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও।

ঘটনার কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নির্বাচন কার্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা দেলোয়ার হোসাইনের ছেলে ইউসুফ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহার কাছে তার ছোট ভাই নাসির উদ্দিনের নতুন ভোটার আইডি কার্ড করতে কাগজপত্র নিয়ে যান। এসময় দ্রুত কাজ করতে হলে ইউসুফের কাছে ৩ হাজার টাকা দাবি করেন যশময় সাহা। তখন ইউসুফ প্রথমে ১৫০০টাকা পরে আরও ৫০০ টাকা দেন এবং জানতে চান এই টাকা কি সরকারি কোষাগারে অথবা ওপর মহলে দেওয়া লাগে।অফিস সহকারী না বললে তখন দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ইউএনও’র কক্ষে নিয়ে বিচার দাবি করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী ইউসুফ বলেন, ‘আমার ভাইয়ের বয়স ১৮ বছর তিন মাস। প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে যাওয়ার পরও ৩ হাজার টাকা ঘুস দাবি করে। পরে ২ হাজার টাকা দিয়ে জানতে চাই এই টাকা কোথায় জমা দেবেন। তখন তিনি জানান কোথাও না। নিজেদের একটা খরচ আছে তো তাই। তখন তাকে টাকাসহ ধরে নিয়ে ইউএনও’র কক্ষে নিয়ে শাস্তি দাবি জানাই। তাৎক্ষণিকভাবে ইউএনও অভিযোগ দিতে বলেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।’

এ বিষয়ে কথা হয় আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি অফিসে ছিলাম, তখন ভোটারদের সাক্ষাৎকার নিচ্ছিলাম। যশময়ের কাজ ছবি তোলা। হঠাৎ বাইরে ধস্তাধস্তির শব্দ শুনে বাইরে বের হয়ে বিষয়টি জানতে পারি। তখন যশময় সাহার কাছে ঘটনা জানতে চাইলে বলেন, দ্রুত কার্ড করে দেওয়ার কথা বলে আমাকে টাকা দিয়ে ভিডিও করেছে। পরে আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বলেন, ‘আমার কাছে এসেছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category