শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফেনীতে এবি পার্টি’র উদ্যোগে জেলা নারী বিভাগের প্রতিবাদী অবস্থান কর্মসূচি 

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ বুধবার ( ১২ মার্চ) ২০২৫ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকার সময়কেন্দ্রীয় শহীদ মিনার, ফেনী’তে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মসূচিতে নারী নেত্রী জাহানারা আক্তার( মনি’র) সভাপতিত্বেঃ ও নাজরানা হাফিজের সঞ্চালনায়ঃ প্রতিবাদ কর্মসূচিতে জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হোক,নারী নেত্রী এডভোকেট হুরে জান্নাত ও জোহরা আক্তার ডলি-সহ এবি পার্টির নেতাকর্মী, মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এ-সময় প্রতিবাদ সভায় নেত্রীরা বক্তব্য প্রধান করেন।
ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে আওয়াজ তোলেন।সারা দেশে নারী ও শিশুদের প্রতি চলমান সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এবি পার্টি নারী বিভাগ, ফেনী জেলা শাখা’র প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন কালেনারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতেকেন্দ্রীয় শহীদ মিনার, ফেনীতে আয়োজিত এই কর্মসূচিতেউপস্থিত নেতৃবৃন্দ’রা বলেন, “বাংলাদেশে প্রতিনিয়ত নারীদের প্রতি সহিংসতা, শিশু নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এসব নৃশংস অপরাধের সুষ্ঠু বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না হওয়ার ফলে অপরাধীরা বারবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।আমরা এর অবসান চাই।এবি পার্টি নারী নেত্রীরা আরও বলেন, “আমাদের সমাজে নারীরা শুধু নির্যাতনের শিকারই নয়, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।আমরা এ অবস্থা আর মেনে নেব না।নারী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category