শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বগুড়ায় মা-মেয়েকে হত্যা

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মেয়ে ছকিনা বেগম (৩৫) মারা যান। আর শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়।নিহতরা সাবগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনদের কাছে জানা যায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটা নিয়ে রুবেলের মনে ক্ষোভ সৃষ্টি হয়।শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে ছকিনা মারা যান। ওই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।

মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ছকিনার মরদেহ মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারার মৃত্যু হয়।সদর থানার পরিদর্শক মইন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।এখনও কাউকে আটক করা হয়নি। তবে দ্রুত জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category