শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র‌ দ্বি-বার্ষিক নির্বাচন প্রতাপ সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক ও তরিকুল কোষাধ্যক্ষ নির্বাচিত 

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

রিপন রায়,(বটিয়াঘাটা)প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার বিকেল ৩ টায় উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক পরিতোষ কুমার রায়’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা প্রেসক্লাব’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সদস্য সচিব শাওন হাওলাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক এ্যাড. মোস্তফা বিলাল,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সদস্য সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, প্রমূখ ।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচনে ১৭টি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত সভাপতি হলেন প্রতাপ ঘোষ (পূর্বাঞ্চল) সিঃ সহ-সভাপতি পরিতোষ রায়( দক্ষিণাঞ্চল প্রতিদিন), সহ-সভাপতি এস এম এ ভূট্টো( অনির্বাণ) ,সহ-সভাপতি গৌরদাস ঢালী (ভয়েস টাইগার), সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিৎ টিকাদার( যায়যায়দিন ও দৈনিক খুলনা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার( যুগান্তর ও প্রবর্তন) , কোষাধ্যক্ষ পদে গাজী তরিকুল ইসলাম ( বাংলার খবর ও সকালের সময়),আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিল্লাল ( বাংলাদেশ সময়), সাংগঠনিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায় ( খুলনা টাইমস), দপ্তর সম্পাদক রিপন রায় ( দেশ সংযোগ), নির্বাহী সদস্য যথাক্রমে দিগন্ত মল্লিক (দৈনিক তথ্য), নিখিলেশ গাইন( দেশ সংযোগ), নিতিশ বাছাড়( আজকের তথ্য) , সুদীপ্ত বিশ্বাস শুভ ( দৈনিক সংযোগ প্রতিদিন)প্রমূখ।

অপরদিকে বটিয়াঘাটা প্রেসক্লাব থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত আরিফুজ্জামান দুলু,হীরামন মন্ডল সাগর,মহিদুল ইসলাম শাহীন ও মোঃ মনিরুজ্জামান সহ ১০ জন সাংবাদিক উপজেলা প্রেসক্লাবে যোগদান এবং দীর্ঘদিন যাবত এ উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত আরও ৩ জন সাংবাদিক সর্বমোট ১৩ জন সাংবাদিক যোগদান সহ সদস্যপদ প্রাপ্তির জন্য নব-নির্বাচিত কমিটির কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করেছে আহবায়ক কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category