শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে সাংবাদিককে বেধড়ক মারধর ঘটনায় তিন পুলিশ সদস্য ক্লোজড

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

রানা ইসলাম,(বদরগঞ্জ রংপুর)প্রতিনিধিঃ দৈনিক আমার দেশের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএ সালাম বিশ্বাসকে মারধরের ঘটনায় ৩ পুলিশকে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, রংপুরে এএসএফ কর্মরত এএসআই রবিউল আলম (AB-৩২১), কনস্টেবল আলামিন হোসেন (নং 994) ও মজিবুর রহমান (নং ৬৩০)।এর আগে বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে বদরগঞ্জ থানার মূল ফটক থেকে ১০০ গজ দূরে থানার ভেতর থেকে পুলিশের একটি পিকআপ এসে থামে। পিকআপ ভ্যানের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিজেরা বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এ দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি এমএ সালাম বিশ্বাস। এসময় কনস্টেবল আল আমিন তাকে ভিডিও করতে নিষেধ করেন। একপর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন কয়েকজন পুলিশ সদস্য। এরপর চ্যাংদোলা করে থানায় নিয়ে যান এবং ওসি আতিকুর রহমানের সামনে আবারও মারধর করেন। পরে সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফুঁসে ওঠে রংপুরের সাংবাদিক সমাজ। সেই সঙ্গে অভিযুক্ত ওসিসহ পুলিশ সদস্যের বিচারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরেই রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এ ঘটনায় ৩ পুলিশ ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category