শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আবু রায়হান, স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। এতে করে জেলার রাজনীতিতে স্পষ্ট বার্তা ও নির্বাচনী প্রস্তুতির গতি আরও জোরদার হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বাগেরহাট–১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল।বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এছাড়া বাগেরহাট–৩ (মোংলা–রামপাল) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।অন্যদিকে বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।মনোনয়ন ঘোষণার খবরে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে এবং প্রতিটি আসনেই নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিএনপির একাধিক নেতার মতে, নির্বাচনের মাঠে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যেই যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে এই চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category