শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাগেরহাটের মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আলী আজীম (মোংলা) বাগেরহাট: একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আপনে” এ প্রদিপাদ্য নিয়ে মোংলায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের শেহলাবুনিয়া থেকে কারিতাস খুলনা অঞ্চলের (SDDB) প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, ক্যাথলিক মিশনের সহকারী পালক পুরোহিত ফাদার রিপন সরদার, উপজেলার অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের প্রবীণ সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রবীণদের মাঝে গাছ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category