শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করলেন উপজেলা প্রশাসন।বুধবার (৯জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব পরিবেশ বিনষ্টকারী নিষিদ্ধ গাছের চারা।

সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর দেশে প্রথমবারের মতো এসব ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো।

এ উপলক্ষে গত মঙ্গলবার (৮ জুলাই)মধুপুর উপজেলা চত্বরে ৩দিনব্যাপি বৃক্ষ মেলা অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ বৃক্ষ মেলার ১ম দিনে ৪০ হাজার নিষিদ্ধ গাছ ধংস করার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় আজ ২য় দিনে ৪০ হাজার গাছ ধংসের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা জুবায়ের হোসেন। এসময় তিনি বলেন, এ উপজেলা চত্বরে ২দিনে মোট ৮০ হাজার নিষিদ্ধ গাছ ধংস করা হলো, পরবর্তীতে এলাকা ভিত্তিক অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category