কলি আক্তার,মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাট-৪ মোরেলগঞ্জ ও শরনখোলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও রমাদান মোবারকবাদ জানিয়েছেন বিএনপি নেতা ড. কাজী মো: মনিরুজ্জামান মনির,পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি। ড. কাজী মনির বলেন- পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে প্রদান করেন। এই পবিত্র মাহে রমজানে ১জন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সর্বক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো রহমত, বরকত ও রাজাদের মাস, এমাসে মানুষের গুনাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা।
রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন। আসুন আমরা রমজানে খাবারের দোকান হোটেল, রেস্টুরেন্ট দিনে বন্ধ রাখি ও মাদকসেবী সেবন, মাদক বিক্রেতা বিক্রি থেকে বিরত থাকি এবং পবিত্র মাসে শপথ ও অংগিকার গ্রহন করি, মাদক কে না বলি, মাদক সেবক ও মাদক ব্যবসায়ীদের প্রথমে বুঝিয়ে চিরতরে বন্ধ করতে বলি, না শুনলে আইনের হাতে তুলে দেই বা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করি। ঘুষ, সুদ, দুর্নীতি, দখল, সন্ত্রাসী, চাঁদাবাজী, দালাল ও প্রতারকদের রুখে দাড়াই।
তিনি আরও বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। আমরা প্রতি নামাজ শেষে মোনাজাতে দোয়া করবো দেশ ও জাতির জন্য, জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়।
মহান আল্লাহ ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা ঈমানী ব্যক্তির প্রতি সহায় হউক ও রমজানে জালিমের জুলুম দ্রব্য মূল্যবৃদ্ধি রোধ করুন আমিন।