শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত কর্মীর জানাজা ও দাফন সম্পন্ন

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মেটন হাইস্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে অসংখ্য জনতা অংশগ্রহণ করেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা নায়েবে আমির আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাজায় পরিবারের পক্ষ থেকে শহীদ খোকন মোল্লার পিতা ও বড় ভাই বক্তব্য রাখেন।

জানাজায় ইমামতি করেন কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। উল্লেখ্য যে, গত রবিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মেটন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত খোকন মোল্লাসহ আরও ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় আহত খোকন মোল্লার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category