শিরোনাম:
রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী রূপসায় চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকুর ব্যাপক গণসংযোগ, উন্নয়নের অঙ্গীকার সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেইটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। বন্দরে আগত বিদেশী বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া বিদেশী জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। এছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারো মধ্যে কোন করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুইটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। এছাড়া বর্তমানে মোংলা বন্দরে আমদানী-রফতানী একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানী-রফতানীকারকেরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য।

এছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category