কলি আক্তার,দৈনিক ইবি নিউজঃ
বাগেরহাট জেলা মোরেলগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহোযোগিতায় পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( কোডেক) – এনগেজড প্রকল্পের উদ্যোগে আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ১০ টায় মোরেলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মোরেলগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কোডেক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার ওজিফা নীলার সঞ্চলনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সংলাপে ইউনিয়নের সূপেয় পানি ব্যাবস্হা, রাস্তা চলাচল ও বিভিন্ন সমস্যা এবং জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দলীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান,এলাকার মানুষ জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে রয়েছে এবং এতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।