শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জ বাজারে শ্রমিকের মরদেহ উদ্ধার আদর্শ ইউনিয়ন গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তরুন প্রার্থী রাকিব আহমেদ। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার, ৪০ লিটার চোলাই মদ উদ্ধার কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে মানববন্ধন কাপ্তাইয়ে ধনিয়া চাষে কৃষকের ঘাম, খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত লাভ বাঁশের সাঁকোই ৩০ গ্রামের একমাত্র ভরসা বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে শ্রমিক নিখোঁজ মোরেলগঞ্জে পঞ্চকরন ইউনিয়ন পর্যায়ে কোডেকের সংলাপ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের অনিয়মের অভিযোগ জামায়াতের

Reporter Name
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের অনিয়মের অভিযোগ জামায়াতের

দৈনিক ইবি নিউজ :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের জরিপ কাজে বাগেরহাটের মোরেলগঞ্জে গণণাকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। সোমবার রাত সাড়ে ৯ টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপজেলা আমীর ও নায়েবে আমীরের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো.মনিরুজ্জামান

লিখিত বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত কাজে ইউনিয়নভিত্তিক সুপারভাইজার ও গনণাকারী নিয়োগের ক্ষেত্রে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে। সেখানে ফ্যাসিস্টদের নিয়োগ দেওয়া হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের ক্ষেত্রেও দলীয়করণের অপচেষ্টা চলছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন আমীর মাওলানা মো. মহিবুল্লাহ রফিক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আলীম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আল আমীন।এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার মো. রেজাউল করিম, পৌর যুব বিভাগের সেক্রেটারি তানভিরুল ইসলাম বনি ও জামায়াত নেতা মাওলানা মো. হারুনুর রশিদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category