কলি আক্তার দৈনিক ইবি নিউজ ২৪:
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রোগ্রেস শেয়ারিং ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে।কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আবদুল মান্নান এর উপস্থাপনন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাহাবউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদ সদস্য বর্গ, সচিব,সুশীল সমাজ প্রতিনিধি, বাজেট ক্লাব সদস্য, মা সংসদ সদস্য, সাংবাদিক, কলি আক্তার ও যুব ফোরাম সদস্য, স্বাস্থ্যগ্রাম দলের সদস্য, ওয়াশডেস্ক মেকানিক, রিং স্লাব উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেনি পেশার ৩৫ জন নারী ১১ পুরুষ ২৪ উপস্থিত ছিলেন।সভায় আইওয়াশ প্রকল্পের আওতায় হেলভাটাস বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় এবং ডরপ এর বাস্তবায়নে ২০২৪ইং সালের বাস্তবায়িত কার্যক্রম এবং ২০২৫ ইং সালের কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা ও শেযার করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদ সচিব রিপন পাল বলেন ডরপ এর সুপেয় পানির সুবিধা অত্র ইউনিয়নের সাধারণ মানুষের নিরাপদ পানি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পিএসএফ সহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদসহ সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানান।
সুশীল সমাজ প্রতিনিধি আঃ রহিম তালুকদার বলেন আমরা মোরেলগঞ্জ উপজেলা তথা মোরেলগঞ্জ সদর ইউনিয়ন সারা জীবন নিরাপদ পানির জন্য যে পরিমাণ কষ্ট দুর্ভোগ করে আসছি তা আপনারা সকলেই জানেন। ডরপ আমাদের জন্য নিরাপদ পানি পাওয়ার জন্য পিএসএফ, রেইন ওয়াটার হারবেষ্টিং সিস্টেমসহ অন্যান্য প্রযুক্তি। এ জন্য ডরপকে ধন্যবাদ জানাই সাথে সাথে তাদের প্রকল্প বাস্তবায়নের আমরা ইউনিয়নের সকল নাগরিকগন সার্বিক সহযোগিতা করবো।
তিনি আরো বলেন এলাকায় ১টি পিএসএফ করলে মানুষ এটাকে ঠিকমত রক্ষণাবেক্ষণ করে না। অল্প দিনের মধ্যে পিএসএফ টি নষ্ট হয়ে পরে থাকে। পিএসএফ এলাকার মানুষ যারা পানি সংগ্রহ করে কমিটির মাধ্যমে প্রতি পরিবার মাসে কিছু টাকা জমা করার জন্য তিনি অনুরোধ করেন।
এছাড়াও আলোচনায় অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য সাহাবউদ্দিন,মো: ইমরান মো : জাকির শিকদার, নাসিমা আক্তার, বাজেট ক্লাব সভাপতি খলিলুর রহমান, স্বাস্থ্যগ্রাম দলের সভাপতি সালমা বেগম, নাজমুন নাহার,সোনিয়া আক্তার, যুব ফোরাম সদস্য শারমিন আক্তার ও ওয়াশডেস্ক মেকানিক সজিবুল ইসলাম সকলে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এস,কে আক্তার