শিরোনাম:
প্রাণিসম্পদ খাতে নতুন গতি মহাপরিচালক শাহজামান খানের হাত ধরে আশার আলো দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরের বদরগঞ্জে গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধার; স্বামী পলাতক

Reporter Name / ২৭১ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

রানা ইসলাম বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মোছা আঞ্জুয়ারা (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৮ অক্টোবর) উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর দারারপাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। আঞ্জুয়ারা উপজেলা দারারপাড় গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

ইউপি সদস্য রেজাউল করিম বলেন,গত ২০-২২ দিন আগে মারধর করার কারণে রাগ করে বাপের বাড়ি চলে যান আঞ্জুয়ারা।পরে স্থানীয়ভাবে মীমাংসা করে আবারো বাড়িতে নিয়ে আসেন স্ত্রী আঞ্জুয়ারা কে। দু তিনদিন থেকে আবারও তার স্ত্রীকে মারধর করে। গতকালও তার স্ত্রী কে মারধর করেছে।

সেই মারধরের কারণে আঞ্জুয়ারা মারা গিয়েছে। পরে মরদেহ বস্তার ভিতর ঢুকিয়ে ঘরের বাক্সের মধ্যে ভোর পর্যন্ত রেখে দেন পাষন্ড স্বামী রশিদুল। ভোরের দিকে স্বামী রশিদুল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর বাক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। স্বামী রাশিদুল পালিয়ে যায়।

বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল এ গিয়ে আঞ্জুয়ারা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category