শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রংপুর প্রতিনিধি:

‎মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) রংপুরে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর সিটি করপোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে গতকাল রবিবার সকাল ৯:৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, রংপুর মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‎এছাড়া সকাল ১০ ঘটিকায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, আরো উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর , জনাব মো: মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনাব মো: আশরাফুল ইসলাম, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর। জেলা পুলিশ রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), জনাব রাধেশ সেন, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার এই ঘৃণ্য ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category