শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‎রংপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যার জানা গেল কারণ, র‍্যাবের হাতে গ্রেফতার ২

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।।

‎রংপুরে যুবদল নেতা রাকিব হাসানকে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। স্ত্রীর গায়ে হাত তোলার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় মামলার প্রধান আসামি মমিন মিয়া ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহাপাড়া এলাকা থেকে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে গ্রেফতার করে র‍্যাব-১৩-এর একটি দল।

‎র‍্যাব জানায়, যুবদল নেতা রাকিবের সঙ্গে আসামি মমিনের আগে থেকেই বিরোধ ছিল। গত ৮ এপ্রিল তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মমিনের স্ত্রী সুইটি বেগম রাকিবকে থাপ্পড় মারেন। জবাবে রাকিবও সুইটির গালে থাপ্পড় মারলে পরিস্থিতির অবনতি হয়। ঘটনার পরপরই সুইটি তার স্বামী মমিনকে ফোন করে উত্তেজিত হয়ে বলেন, ‘রাকিব আমাকে থাপ্পড় মারছে; তুই যদি হিজড়া না হয়ে পুরুষ মানুষ হোস, তাহলে রাকিবকে সায়েস্তা করে আমাকে এখান থেকে নিয়ে যা।’ স্ত্রীর এই উসকানিমূলক কথা শোনার পরদিনই রাকিবকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন মমিন।

‎গত ৯ এপ্রিল বিকেলে নগরীর দাস পাড়া এলাকায় রাকিবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন মমিন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহত রাকিবের বাবা আব্দুস সালাম বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

র‍্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম বলেন, ‘মমিনের সঙ্গে আগে থেকে শত্রুতা থাকলেও স্ত্রীর উসকানিতেই তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে রাকিবকে সরাসরি আঘাত করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় মিঠাপুকুরে এক আত্মীয়র বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।’

‎এ বিষয় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category