শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ছাত্র অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রংপুর মহানগর শাখা।

শনিবার একুশের প্রথম প্রহরে সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এ সময় তারা কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন। পরে রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাউসার আলম সাগরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি কাউসার আলম সাগর বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদার সংগ্রামের এক অনন্য অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে আমাদের শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “ভাষা আন্দোলনের চেতনা শুধু একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। রাষ্ট্র, সমাজ ও শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে পারে।”

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হয়েছিল। তাই ভাষা শহীদদের স্মরণ মানেই জাতীয় চেতনা ও গণঅধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা শহীদদের স্মরণে শপথ নেন মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

রিয়াদ ইসলাম/ দৈনিক ইবিনিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category