শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুর-৬  আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগ ও পথসভা ‎

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুর প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। শনিবার দিনব্যাপী তিনি ১০নং শানেরহাট ইউনিয়নের ০১নং ওয়ার্ড পার্বতীপুর, ঘোষপাড়া গ্রাম এবং ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পথসভা জনসভায় রূপ নেয়। এ সময় প্রার্থী সাইফুল ইসলাম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,  আমি আপনাদের এলাকার সন্তান।


‎ আমাকে নির্বাচিত করলে আপনাদের সব সময় পাশে পাবেন। আমার কাছে কোনো আমি-তুমি ভাষা চলবে না  আপনারা যেমন করে কথা বলেন, মুই-তুই ভাষায়ই আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাদেরই মানুষ। তিনি আরও বলেন, আমাকে বিজয়ী করলে এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কাজ করব। আপনাদের দুঃখ-কষ্টের সাথেই থাকব। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির রাজনীতি করার কারণে আমার নামে ৩৫টিরও বেশি মামলা হয়েছে।

‎ আমাকে বারবার জেল-জুলুমের শিকার হতে হয়েছে। আমি একজন মাজলুম কর্মী হিসেবে জনগণের অধিকার আদায়ের জন্যই রাজনীতি করছি। গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চান এবং আগামী নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পথসভা শেষে প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category