শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিব পুরের চরে চরে কৃষকের হাসি

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার চরে চরে যেন হেসে হেসে দোল‌ খাচ্ছে সোনালী ধান। সে সাথে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। আবার কোথাও কৃষকের মাথায় হাত। তবু কৃষক বুকভরা আশা নিয়ে অপেক্ষায় প্রহর গুনছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে রয়েছে বেশ কয়েকটি চর।
বড়বেড় চর , কীর্তন তারী,ভেলামারী ও নাওশালার চর।
হ্যাঁ ওই সকল চরে ঢুকলেই প্রানে দোলা দিয়ে মন জুড়িয়ে যায়।
শনিবার কথা হয় বেশ কয়েকজন কৃষকদের সাথে। যুব ক‌ষক জিয়াউর রহমান জিয়া। হ্যাঁ সে শহীদ জিয়ার আদর্শে গড়া একজন আদর্শ কৃষক।
ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বাপ, দাদার রেখে যাওয়া মাঠে তিনি আমন ধান রোপণ করেছেন।
প্রায় ১০ একর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ করেছেন।

শেষ পর্যন্ত কোন বালা মশিব্বত না হলে তার সোনালী ফসলে গোলা ভরে যাবে।

কথা হয় আদর্শ কৃষক সাইফুল, রুহুল সহ অনেকের সাথে। তাদের বুকভরা আশা আর মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁদের কাংক্ষিত ফসল ঘরে উঠবে।

তবে অনেক কৃষক শংকিত আছেন। কারণ ক্ষেতে ক্ষেতে দেখা দিয়েছে বিভিন্ন রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ।

বালাইনাশক ব্যবহার করেও ফল পাচ্ছেন না।নষ্ট হয়ে যাচ্ছে তাদের প্রদানের ফসল।

বালিয়ামারী মন্ডল পাড়ার কৃষক আব্দুল কাদের জানান,এ বছর যারা বিআর ১৭ ধান চাষ করেছেন তারাই ঠকেছেন।
তবে সার্বিক ভাবে আমনের বাম্পার ফলন হয়েছে।
কৃষক জিয়া বলেন,অন্য বছরের তুলনায় এবার ধান ভালো হয়েছে।
চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া জানান, সার্বিক ভাবে আমনের বাম্পার ফলন হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় কারণে কিছু এলাকায় কৃষক ক্ষতি গ্রস্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category