শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আব্দুল জব্বার,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চুরি, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মুসা কলিমুল্লাহ, ওসি মুহা আরশেদুল হক,বিজিবি পাব্বর্তীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোজ্জাম্মেল, ধর্মগড় ক্যাম্পের নায়েক সুবেদার মমিন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,

উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ শাউন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, গ্রাম্য কো-অডিনেটর রশিদা আকতার প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category