শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায়‌ আরও দুই স্থানে সন্ত্রাসী হামলা

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

রূপসা উপজেলা প্রতিনিধি: খুলনার পূর্ব রূপসার পৃথক দু’টি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পেলে অপরজন গুলিবিদ্ধ হয়েছে। আক্রান্ত দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব রূপসার বাগমারা এলাকার বাসিন্দা রুবেলকে হত্যার উদ্দেশ্যে বাগমারা বাসস্টান্ড সংলগ্ন ব্যাংকের মোড়ে আক্রমণ করে সন্ত্রাসীরা। মাগরিবের নামাজের সময় হওয়ায় রুবেল ঘটনাক্রমে সন্ত্রাসী হামলার হাত থেকে বেঁচে যায়। ওই সময়ে মুসল্লিদের উপস্থিতি বেশী হওয়ায় সন্ত্রাসীরা পিস্তল বের করেও তাকে হত্যা করার জন্য গুলি করতে পারেনি। উপস্থিত জনতা বেশি থাকার কারণে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পলিয়ে যায়। রুবেল ওই এলাকার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।

অপরদিকে এ মিশন ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা রামনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল হক রবিকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার বাম হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনি আরও বলেন, মাদক ব্যবসা এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ওই এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৫ মাস আগে আহত মাদক ব্যবসায়ী পারভেজকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু চিকিৎসা নেওয়ার পর পারভেজ বেঁচে যায়। আহত রবি ওই এলাকার চিহ্নিত দুর্বৃত্ত বিকুল গ্রুপের সদস্য।এ দু’টি ঘটনায় থানায় আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি আরও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category