মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঋষিপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশুদের পারস ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা এবং সাবেক ইউপি সদস্য ও ৬ নাম্বার ওয়ার্ডের সমাজসেবক শেখ সোহাগ ইসলাম সোহাগের অর্থায়নে এ উপহার বিতরণ করা হয়। শেখ সোহাগ ইসলাম সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, মোল্লা মঞ্জুর আরফিন, মোল্লা মেজবাউল ইসলাম, শেখ মোহাম্মদ হোসেন, মন্দির কমিটির সভাপতি সুভাষ দাস, তপন দাস, অনিবেশ দাস, গোপাল দাস, সুজন দাস, সবুজ, সুধ্যান দাস ও অভিজিৎ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শুভেচ্ছা বার্তায় আয়োজকেরা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও নতুন প্রত্যাশা বয়ে আনুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তাঁরা। শারদীয় উৎসবের উপহার তুলে দেন।