শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শিবগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শুরু

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

আহসান হাবীব,শিবগঞ্জে(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সারাদেশে একযোগে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১ পৌরসভা ১৫ টি ইউনিয়নেও একই কর্মসূচি শুরু হয়।
নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আজ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু ।
এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।

এতদিনের কার্যক্রমের মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহ হবে। এরপর, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ নিবন্ধন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে এবং মৃতদের নাম বাদ দেওয়া হবে। সব তথ্য ৫ মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, বলেন মো. শাহ্ মো: আবুল কালাম আজাদ জানিয়েছেন, তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। শিবগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন ২২০ জন তত্ত্বাবধায়কের অধীনে তথ্য সংগ্রহকারী কাজ করবেন। এবং সুপারভাইজার ৪৭ জন কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category