শিরোনাম:
প্রাণিসম্পদ খাতে নতুন গতি মহাপরিচালক শাহজামান খানের হাত ধরে আশার আলো দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপিতে দৌড়ঝাঁপ লবিং- রংপুরে তীব্র প্রতিযোগিতা

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

রংপুর প্রতিনিধি: রিয়াদ ইসলাম

‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধ্যে শুরু হয়েছে জোরালো তৎপরতা ও প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিশেষ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের মূল্যায়নের ঘোষণা আসায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রতিযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ের পর দলীয়ভাবে সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রংপুর বিভাগের মোট ৩৩টি আসনের মধ্যে বিএনপির সংসদ সদস্য রয়েছেন ১৪ জন। বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন পায় সংশ্লিষ্ট দল। সে হিসেবে রংপুর বিভাগ থেকে বিএনপি দু’জন নারী সংসদ সদস্য মনোনয়ন পেতে পারে এমন হিসাবেই এখন চলছে রাজনৈতিক সমীকরণ। এই দুটি আসনকে ঘিরে ইতোমধ্যে তিন ডজনেরও বেশি নেত্রী সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় কার্যালয়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন পর্যায়ে প্রচারণা জোরদার করেছেন তারা।

‎এখন পযন্ত পাওয়া তথ্য অনুযায়ী রংপুর জেলা থেকে ছয়জন নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব আনিসুর রহমান লাকুর স্ত্রী ও জেলা বিএনপির সদস্য রেজওয়ানা ইসলাম লুনা। জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ মহিলা দলের সভাপতি সাহেদা হাসান।‎ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাহিদা রহমান জোসনা। প্রয়াত বিএনপি নেতা মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেন। রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। তাদের ঘিরে ইতোমধ্যে দলীয়ভাবে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও চলছে লবিং,যোগাযোগ এবং রাজনৈতিক হিসাব-নিকাশ।মনোনয়নপ্রত্যাশী নেত্রীদের প্রত্যাশা দল তাদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদান বিবেচনায় এনে মূল্যায়ন করবে।

‎ এ বিষয়ে, রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম বলেন,“দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার নির্যাতনের শিকার হয়েছি। ত্যাগী নেত্রীদের মূল্যায়ন হলে আমি  অবশ্যই আশাবাদী।

‎জেলা বিএনপির সদস্য রেজওয়ানা ইসলাম লুনা বলেন, “আমার স্বামী প্রয়াত আনিসুর রহমান লাকু আজীবন দলের জন্য কাজ করেছেন। আমিও তার আদর্শ অনুসরণ করে রাজনীতিতে সক্রিয় আছি। দল যদি সুযোগ দেয়, তাহলে জনগণের আস্থা ধরে রাখতে কাজ করবো।”

‎বদরগঞ্জ মহিলা দলের সভাপতি সাহেদা হাসান বলেন, “দলের জন্য ত্যাগ স্বীকার করেছি বারবার অন্যায় অত্যাচারের শিকার হয়েছি। দলের পক্ষে সব সময় নিরলস ভাবে কাজ করেছি।  নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে হলে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”

‎সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাহিদা রহমান জোসনা বলেন, “সংসদে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। আবারও সুযোগ পেলে নারীর অধিকার, শিক্ষা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবো।”

‎রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বলেন,‎“দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে এবং নারীদের এগিয়ে নিতে আমি কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেলে সেই কাজ আরও বিস্তৃত করতে চাই।”

‎প্রয়াত বিএনপি নেতা মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেন বলেন, “আমাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

‎নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে। জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৬টি আসন, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দলের অভ্যন্তরীণ শক্তি ও ত্যাগের মূল্যায়নের প্রতিফলন। তাই রংপুরে মনোনয়ন ঘিরে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে নতুন করে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা পাচ্ছেন কাঙ্ক্ষিত দলীয় মনোনয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category