শিরোনাম:
দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা হবে – কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সকলে মিলে মিশে এক সাথে বসবাস করতে চাই জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম রূপসায় ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ জরুরি_আজিজুল বারী হেলাল হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবা সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার খুলনা -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর সাথে বটিয়াঘাটার সাংবাদিকদের মতবিনিময় জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্পদ নিয়ে নিরাপদে থাকবে অধ্যক্ষ আব্দুল আলীম
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সকলে মিলে মিশে এক সাথে বসবাস করতে চাই জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :

বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদে রাখব। এ জনপদে এক ইঞ্চি সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবো না। লুটেদের হাতে ছেড়ে দিবো না। দল-মত নির্বিশেষে আত্মীয়র বন্ধনে ঐক্যবদ্ধভাবে সমাজ তৈরি করতে চাই। ভবিষ্যতে মোরেলগঞ্জ-শরণখোলার রাজনীতির কারনে কাউকে নির্যাতন হতে দেওয়া হবে না। বিগত ১৬ বছর সরকারের নির্যাতন সইতে হয়েছে। আমি আরও অঙ্গিকার করতেছি ইনশাআল্লাহ দুঃসময়ের সাথিদের ভুলে যাবো না।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইখালী ইউনিয়নে সুতালড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম। বারইখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোহিবুল্লাহ রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ  হোসাইন, হাফেজ সুলতান আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা বিবি আফসার আলী মাধ্যমিক মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম। সদর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি  মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ  হোসাইন, হাফেজ সুলতান আহমদ, জামায়াত নেতা হাবিবুল্লাহ তালুকদার, ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব বিভাগের সভাপতি নাইম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী হাফেজ মো. শফিকুল ইসলাম।জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, দুষ্টু কর্মী সে যদি আমার দলের হয় তারও বিচার হবে আইনের আওতায়। ১২ তারিখ নির্বাচনের পরে ৫ তারিখের পরে যে সকল নিরীহ মানুষেরা নিরীহ নেতাকর্মীরা ঘরে আসতে পারেননি। আপনারা ন্যায়ের পক্ষে আসুন আপনাদের নিরাপত্তা চেষ্টা করবো। সকলে মিলে মিশে এক সাথে থাকতে চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category