মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসায় সাংবাদিক -দৈনিক বাংলার দূত, দৈনিক অগ্নিশিখা ও খুলনার সময়ের খবর পত্রিকার,রিপোর্টার মোল্লা জাহাঙ্গীর আলম (৩৫) এর উপর হামলা ও জীবন নাশের হুমকির ঘটনা ঘটেছে অশোক বালা নামে স্থানীয় যুবক সন্ত্রাসী কায়দায় এ হুমকি দেয়।
হামলার ঘটনা টি ঘটেছে- বুধবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটেের ৬নং ওয়ার্ডের ডোবা গ্রামের চরপাড়া এলাকার মৃত. শুশেন বালার মেজো ছেলে অশোক বালা (৬০) প্রকাশ্যে গোয়াড়া জিরো পয়েন্ট নামক এস্থানে যগমায়া নামে এক চায়ের দোকানের মধ্যে বসে থাকা অবস্থায় সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর হামলা সহ জীবন নাশের হুমকি দেয়া হয়।
এ ঘটনার সময় – অমৃত মালাকার, স্বপন লস্কর, উত্তম মালাকার, যোগমায়া সহ আরো কয়েকজন উপস্থিত
ছিলেন। যা সকলেই প্রতিবাদ করেছেন।
হামলার শিকার জাহাঙ্গীর আলম – প্রসাশনের উদ্দেশ্যে
বলেছেন যে- (ভূমিদস্যু) অশোক বালা পরিবার কৃত
যে কোন সময় বড় ধরে বিপদ হতে পারে বলে। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহ সকলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম এর উপর হামলা ও জীবন নাশের হুমকির বিষয়, দৈনিক ইবি নিউজ কে জানান, পরিবারের সাথে কথা বলে আইনি পরবর্তী ব্যবস্থা নিবেন। মোল্লা জাহাঙ্গীর এর উপর ঘটনায় রূপসার সাংবাদিক মহল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।