শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সুনামগঞ্জে”অপারেশন ডেভিল হান্ট”অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেফতার

Reporter Name / ১৯২ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানার যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়াা) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ থানার দেবগ্রাম গ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সরদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫), জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা, আব্দুল মতিন (৪৫), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মোঃ তোফাজ্জল হোসেন (২৫), ছাতক থানার জটি গ্রামের বাসিন্দা ও দোলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সউদ মিয়া (৪৬) প্রমুখ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category