শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সোনালী আঁশের গৌরব ফেরাতে খুলনার পাটকল পুনরায় চালুর দাবি”

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল,দিঘলিয়া প্রতিনিধি;“সোনালী আঁশের গৌরব ফেরত চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্দোলনরত শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দিঘলিয়ার চন্দনীমহল এলাকায় অবস্থিত স্টার জুট মিলস লিমিটেড সংলগ্ন দিঘলিয়া উপজেলা শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি খুলনার বন্ধ হয়ে যাওয়া সকল পাটকলসহ অন্যান্য কল-কারখানা পুনরায় সরকারি ব্যবস্থাপনায় চালুর জোর দাবি জানান। তারা বলেন, এক সময় পাটশিল্প ছিল বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। খুলনা অঞ্চলের হাজারো শ্রমিক ও তাদের পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল ছিল। পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই দ্রুত সময়ের মধ্যে পাটকলগুলো চালু করে শিল্পাঞ্চলের পূর্বের ঐতিহ্য ও কর্মসংস্থান ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জসিম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, নুর ইসলাম, শামস শারফিন স্যামন, আবুল খায়ের, মোহাম্মদ ফয়সাল হোসেন, রাজিব, সুজিত, সাংবাদিক বেনজীর আহমেদ মুকুল, সৌমিত্র দত্ত, জাহিদ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category