শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

হরিপুর উপজেলায়”আন্তর্জাতিক নারী দিবস ২০২৫” উদযাপন

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ৮ মার্চ ২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে মূলত এই আয়োজন করা হয়েছে।উপজেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় এই কার্যক্রম টি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে রিয়্যাক্টস-ইন প্রজেক্ট এর ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি ফেসিলিটেটর মোছাঃসুমি পারভীন। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আরিফুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোছাঃ জাকিয়া সুলতানা এবং ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস- ইন প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার রুমা বেগম, এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সংবাদ কর্মীগন। এসময় বক্তরা বলেনআন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এবং করণীয় সম্পর্কে আলোকপাত করতে এই দিনটি ব্যাপকভাবে উদযাপন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category