শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

৬তম বর্ষে পদার্পণ করলো, বাগদেবীর আরাধনায় ,বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাব।

Reporter Name / ১৭৮ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ

৩১ শে জানুয়ারী ঠিক সন্ধ্যা সাড়ে ছটায়, বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের পরিচালনায়, বারুইপাড়া লেনের সংযোগস্থলে, নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে, ষষ্ঠ তম সরস্বতী প্রতিমার শুভ সূচনা হলো।

শুভ সূচনা করলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, একটি সুন্দর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই প্রতিমার শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক, উপ: প্রধান দিলীপ নারায়ণ বসু, পৌর পারিষদ সদস্য শ্রী অমর পাল, পৌর পারিষদ সদস্য শ্রী জয়ন্ত পাল, পৌর পারিষদ সদস্য শ্রী অঞ্জন পাল ,পৌর পারিষদ সদস্য শ্রীমতী আলপনা লাহা, উপস্থিত ছিলেন পৌর পরিষদ সদস্য প্রধান পৃষ্ঠপোষক শ্রী রামকৃষ্ণ পাল, যুগ্ম সম্পাদক সঞ্জয় মোদক ও সৈকত রায় মুখ্য সংগঠক গৌরব সাহা এবং সঞ্চালনায় ছিলেন বৈশালী বাসু ও‌ এলাকার অন্যান্য সদস্য ও এলাকাবাসী।

প্রতিমা শুভ সূচনার পর, উপস্থিত সকল অতিথিবৃন্দদের উত্তরীয়, ব্যাচ পড়িয়ে ,পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান। বাগদেবীর আরাধনায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে চারদিনব্যাপী। এই অনুষ্ঠান কে আলোকিত করবেন সংগীত শিল্পী প্রিয়াঙ্কা সহ অন্যান্য শিল্পীরা। প্রতিদিনই অনুষ্ঠান শুরু হবে সন্ধে সাড়ে ছটায়। থাকছে ভোগ বিতরণ ও ভোগের আয়োজন।

উপস্থিত অতিথিবৃন্দরা জানালেন, সারা দেশজুড়ে মেতে উঠবে বাড়ীর পুজো থেকে শুরু করে ক্লাবের পুজোর উদ্যোক্তারা ও ছাত্র-ছাত্রীরা, সাথে সাথে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হবে বাগদেবীর আরাধনা। সকাল থেকেই নতুন সাজে সেজে উঠবে ছাত্রছাত্রীরা ও বাড়ীর অভিভাবকেরা, তবে নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন অনুষ্ঠান একটা আলাদা মাত্রা এনে দেয় এলাকাবাসীদের, রামকৃষ্ণ পালের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই নয় নম্বর ওয়ার্ডে, এবারে বরানগর পেতে চলেছে ফুটবল একাডেমি স্থান। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান যেমন থাকে , তেমনি অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেন, সকাল থেকেই পুষ্পাঞ্জলী দেওয়ার জন্য ভীড় জমাতে থাকে এই ক্লাবে, তেমনি বরানগরে বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের মতো অন্যান্য ক্লাবেও শুভ সূচনা হচ্ছে সরস্বতী পুজোর।‌ এই তিনটে দিন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাড়ীর অভিবাবকরা ও মেতে উঠবে পুজোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category