শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

৭৬ তম প্রজাতন্ত্র দিবসে বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড এর পরিদর্শন রেড রোডে

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ / ১৬৬ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ২৫শে জানুয়ারী শনিবার, কলকাতা রেড রোডে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছে শেষ প্রস্তুতির তোর জোর, ডেকোরেটরের কর্মী থেকে শুরু করে, মাইক ও‌ সাউন্ডের লোকেরা এবং রঙের মিস্ত্রিরা অনুষ্ঠানের সব কাজ শেষ করার চেষ্টা করছেন। চলছে রং করা থেকে চেয়ারপাতা ও কাপড় বাঁধার কাজ।

অন্যদিকে বোম স্কোয়ডের অফিসারেরা এবং ডগ স্কোয়াডের অফিসারেরা কুকুর ও মেটাল ডিরেক্টর নিয়ে রেড রোডের অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন এবং পরীক্ষা করছেন।

৫-৬ টি কুকুর এক একটি ভাগে বিভক্ত হয়ে ও মেটাল ডিরেক্টর অফিসারেরা সাথে নিয়ে সমস্ত অনুষ্ঠান স্থল পরীক্ষা-নিরীক্ষা করছেন। যাহাতে কোনরকম অপ্রীতিকর বস্তু পড়ে না থাকে ঘটনাস্থলে , কোনরকম দুর্ঘটনা না ঘটে, সাথে সাথে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অফিসারেরাও উপস্থিত আছেন, শুধু তাই নয় অনুষ্ঠানস্থলে যে সকল খুঁটিগুলি পোতা হয়েছে সেগুলিও এক একটি করে পরীক্ষা করছেন কুকুর ও মেটাল ডিরেক্টর দিয়ে।

আগামীকাল ভোর থেকেই অনুষ্ঠানস্থলে সি এম থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক সাংসদ ,‌ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী , সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান ও বক্তৃতা চলতে থাকবে। তাই সুন্দর তেরোনা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড।

আগামীকাল রেড রোডের মতো ৭৬ তম প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে পালিত হবে একইভাবে, এবং সমস্ত দেশ জুড়ে চলবে বিভিন্ন অনুষ্ঠান ও বক্তৃতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category