শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিনাজপুরের বিরলে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত উভয় দেশের নাগরিকদের হস্তান্তর

Reporter Name / ১৮৬ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের দীপনগর সীমান্ত এলাকা হতে কৈকুরী গ্রামের রিয়াজ উদ্দিন এর ছেলে একজন আল আমিন (২২) কে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর গোবরাবিল বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত সদস্যরা পাচার কাজে সহায়তাকারী সন্দেহে ক্ষেতে কৃষিকাজে কর্মরত অবস্থায় বাংলাদেশী নাগরিককে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী একজন ভারতীয় নাগরিক নাম-নারায়ন চন্দ্র রায় (৫৪), গ্রাম+পোস্ট-পূর্ব মোল্লাপাড়া, থানা-কুশমন্ডি, জেলা-দক্ষিণ দিনাজপুরকে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাহিরে আন্তর্জাতিক সীমারেখার ভারতের অভ্যন্তরে কাজ করার সময় আটক করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর এনায়েতপুর বিওপিতে সোপর্দ করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক কমান্ড্যান্ট, ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে ২৪ জানুয়ারি শুক্রবার বিকাল ০৪ টায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত উভয় দেশের নাগরিকদের হস্তান্তর/গ্রহণ করা হয়েছে হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ।

উল্লেখ্য একই দিনে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ০৫ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে স্থানীয়দের সহায়তায় নিম্নবর্ণিত দুইজন বাংলাদেশী নাগরিককে ভারতীয় ৫,০৬০ রুপীসহ বিজিবি টহলদল আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদেরকে বিরল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আটকৃতরা হলেন (০১) মলিন দেব (৫০), পিতা-মৃত ভবিন্দ্র দেব, পোস্ট-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর। (০২)জয়ান্ত সরকার (৩০), পিতা-বিলাসু, পোস্ট-কালিয়াগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category