শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উক্ত মেলার উদ্বোধন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান।

দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি শেষে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবর আলী সাবেক ইউপি চেয়ারম্যান ও রাজনিতিবীদ, রকিবুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক। এ সময় দৌলতপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের সহ-কারী ও উপ-সহকারী কর্মকর্তা কর্মচারী, কৃষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পলিনেট হাউজ, পলিমালচ্সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজেই উচ্চমূল্যের ফসল আবাদ করা যায়। এতে প্রকৃতির প্রতিকুলতা কাটিয়ে ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই সনাতন পদ্ধতিতে চাষাবাদ না করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। পারিবারিক পুষ্টি নিশ্চিতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলাতে হবে।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তিভিত্তিক, জৈব ও রাসায়নিক বালাইনাশক ও নার্সারীসহ ১৩ টি স্টল মেলায় অংশগ্রহন করেন। নার্সারী মালিকেরা বাহারি রকমের ফুল ও ফলের চারা নিয়ে মেলায় অংশগ্রহন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category